Joy Jugantor | online newspaper

বগুড়া সদরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বগুড়া সদর প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৪, ১৮ মে ২০২৬

বগুড়া সদরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বগুড়া সদরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে বগুড়া সদরে।রোববার বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মো: রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার জেলা প্রশিক্ষণ অফিসার জনাব মোঃ নুরুল ইসলাম এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মাফতুন আহমেদ খান রুবেল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদরের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল ওয়াজেদ। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইসমত জাহান।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ গ্যাপ পন্য ফসলের পরিচিত স্টল, গ্যাপ মডিউলের প্রযুক্তি স্টল, ব্রি ধান ১০০ প্লাস জাতের স্টল পরিদশন করেন।