দুপচাঁচিয়ায় বিশ্ববিদ্যালয় ক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয় ক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গত ১৭ মে রোববার রাতে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী।এসময় আরও বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, পরিমল চৌধুরী, সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার দাস, গোলাম রব্বানী মহলদার, মাসুদ পারভেজ, সহ-সভাপতি নুরুল ইসলাম ও শাহজাহান আলী।
পর্যটন সম্পাদক আনোয়ারুল আজাদ লিটন, সাংগঠনিক সম্পাদক এরশাদুল মহলদার, তথ্য ও প্রচার সম্পাদক রিবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ।আলোচনা সভার শুরুতে ক্লাবের সাবেক সদস্য মরহুম অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল হামিদ রুবেল ও শিক্ষক খান খোদাদান খোদাসহ ক্লাবের মৃত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।বক্তারা বিশ্ববিদ্যালয় ক্লাবের দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।