Joy Jugantor | online newspaper

সভা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে

অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৫, ১৭ মে ২০২৬

অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সভা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ার দুপচাঁচিয়ার সভা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।এছাড়াও বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সভার পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু।

 আব্দুর রাজ্জাক, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অসীম কুমার দাস এবং শিক্ষার্থীদের অভিভাবক মোছা. আসমা খাতুন।বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার প্রসার, তাদের অধিকার নিশ্চিতকরণ এবং সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সঠিক পরিচর্যা ও শিক্ষার মাধ্যমে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করা সম্ভব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক, শিক্ষক আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানের আয়োজন করে সোশ্যাল উইমেন অর্গানাইজেশন ফর ভিলেজ অ্যাডভান্সমেন্ট প্লাস (সভা)।