ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বগুড়ার ধুনট উপজেলায় আল-কুরআন একাডেমিক স্কুলের বার্ষিক বনভোজন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ মে)ধুনট প্রিয়াঙ্গন পার্কে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আব্দুস শুকুর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস শুকুর বলেন আল-কুরআন একাডেমিক স্কুল একটি সাধারণ ও দ্বীনি শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান অনুষ্ঠানে এসে শিক্ষার্থীদের ইংরেজি, আরবি কথোপকথন ডিসপ্লে দেখে অনেক ভালো লেগেছে।আমি অনুষ্ঠানে এসে এমন সু-শৃঙ্খল আয়োজন ও শিক্ষার্থীদের এমন মেধাশক্তি এবং সুন্দর ব্যবহারে আমি সত্যিই মুগ্ধ।আল-কুরআন একাডেমিক স্কুলের বার্ষিক বনভোজন ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠানে সারাদিনব্যাপী শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
