সান্তাহার ইউনিয়নে ১৫০৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার সান্তাহার ইউনিয়নে ১ হাজার ৫০৫ জন হতদরিদ্র মানুষের মাঝে সরকারি ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় সান্তাহার ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আবু হাসান রবিন, হিসাব সহকারী মিজানুর রহমান, ইউপি সদস্য ফেরদৌস রহমান, শাহীন, এমদাদুল, রঞ্জু, নান্দু, সমাজ, সাইদুল, লাভলী, স্বপ্না ও পিংকিসহ অন্যান্যরা।উল্লেখ্য, ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিজন উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
