Joy Jugantor | online newspaper

দেউলী ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ

মোকামতলা(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১০, ১৭ মে ২০২৬

দেউলী ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ

দেউলী ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ

দেউলী ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণমোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ- এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ইউনিয়নের ১৭৯ জন সুবিধাভোগীর মাঝে এ চাল বিতরণ করা হয়। সকাল থেকেই চাল নিতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিড় করেন উপকারভোগীরা।

পরে সুশৃঙ্খল পরিবেশে তাঁদের হাতে চাল তুলে দেওয়া হয়।প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, "সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অসহায় ও নিম্ন আয়ের মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে কাজ করছে ইউনিয়ন পরিষদ। স্বচ্ছতা বজায় রেখে তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে।"চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। তাঁরা বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহায়তা তাঁদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।"চাল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উদ্দিন, সদস্য আব্দুল বাকি গাছু, রায়হান মাহমুদ রাসেল, খোকন মিয়া, শাপলা বেগমসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।#