Joy Jugantor | online newspaper

বগুড়ায় অফুটান্ত ডিম দিয়ে বেকারী পণ্য তৈরি 

এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৭, ১০ মে ২০২৬

এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় অফুটান্ত ডিম দিয়ে বেকারী পণ্য তৈরি এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ফুলকলি বেকারি নামের এ কারখানায় অফুটান্ত (হ্যাচিং) ডিম দিয়ে বেকারী পণ্য তৈরি করার অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১০ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের চারমাথা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল। এসময় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, বগুড়া সদর উপজেলার চারমাথা এলাকার ফুলকলি বেকারি নামের বেকারিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানে দেখা যায়, কেক, বিস্কুট ও পাউরুটির মতো খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছে অফুটান্ত বা হ্যাচিং ডিম। এছাড়া কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, প্যাকেটে অগ্রিম তারিখ ব্যবহার এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। লোকচক্ষুর আড়ালে অফুটন্ত ডিম ব্যবহারের বিষয়টি গুরুতর অপরাধ। এসব অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক নাজমুস সাকিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভোক্তাদের প্রতারিত করে আসছিল। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।