Joy Jugantor | online newspaper

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ৮ মে ২০২৬

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধুনটমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান বগুড়া সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের আব্দুল করিমের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে বগুড়া শহর থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।

আজ শুক্রবার সন্ধ্যায় তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মান্নানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, এলাকার মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।