Joy Jugantor | online newspaper

বিএমডিএ’র নতুন চেয়ারম্যান হাসান জাফির

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৮, ৭ মে ২০২৬

বিএমডিএ’র নতুন চেয়ারম্যান হাসান জাফির

হাসান জাফির তুহিন।

সচিব পদমর্যাদায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এতে আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিক গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ এর ধারা ১৩ এর (২) অনুযায়ী অন্য কোনো পেশা বা ব্যবসা কিংবা সরকারি-আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সঙ্গে সম্পৃক্ত না থাকার শর্তে এই পদে তাকে নিয়োগ দেয়া হলো।

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় বিএমডি’র কার্যক্রম বিস্তৃত। কৃষিজমিতে সেচ প্রদান, কৃষিপণ্য পরিবহন সহজ করতে গ্রামীণ সড়ক নির্মাণ ও সবুজায়নসহ নানাবিধ কাজ করে বিএমডিএ। এর প্রধান কার্যালয় রাজশাহীতে। নবনিযুক্ত চেয়ারম্যান হাসান জাফির তুহিনের বাড়ি পাবনা। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি প্রায় তিন হাজার ভোটে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগারের কাছে পরাজিত হন।রাজশাহী স্থানীয় খবর