Joy Jugantor | online newspaper

ফুলবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালকের, আহত ১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:০৬, ১৬ এপ্রিল ২০২৬

ফুলবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালকের, আহত ১

ফুলবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালকের, আহত ১

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রিকশাচালকের নাম নওমুসলিম জোবায়ের আহম্মেদ (৬০)। তিনি বিরামপুর উপজেলার প্রাণনাথপুর (রতনপুর) গ্রামের রাম হেম্ব্রমের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত অপর রিকশাভ্যান যাত্রীকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস জয়নগর এলাকায় পেছন থেকে একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে রিকশাভ্যানের চালকসহ তিনজন সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রিকশাচালক জোবায়ের আহম্মেদের মৃত্যু হয়।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ জানান, দুর্ঘটনায় রিকশাচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।