Joy Jugantor | online newspaper

ইরানি ড্রোন প্রতিহত করতে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়ে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:২৬, ২০ মার্চ ২০২৬

ইরানি ড্রোন প্রতিহত করতে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়ে

ইরানি ড্রোন প্রতিহত করতে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ মোতায়েন রয়েছেন। যারা পাঁচটি দেশে ইরানি ড্রোন মোকাবিলায় সহায়তা করছেন। এসব বিশেষজ্ঞ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে মূল্যায়ন দিচ্ছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করছেন। খবর সিএনএনেরজেলেনস্কি আরও জানান, বিভিন্ন দেশের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার অনুরোধ এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাদের সামরিক সদস্যদের জন্য দুইটি ক্ষেত্রে বিশেষজ্ঞ সহায়তা চেয়েছে।মধ্যপ্রাচ্যে অবস্থানরত এক ইউক্রেনীয় সেনাসদস্য সিএনএনকে জানিয়েছেন, তাদের দল স্থানীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করছে। তারা প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি হামলা প্রতিহত করতেও কাজ করছে।জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ইউক্রেন গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে কাজ করছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রও ড্রোন সংক্রান্ত একটি চুক্তিতে আগ্রহী এবং হরমুজ প্রণালির নিরাপত্তা পুনরুদ্ধারে উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে।ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের অংশীদাররা ইউক্রেনের বৈশ্বিক নিরাপত্তা ভূমিকা এবং জীবন রক্ষায় আমাদের দক্ষতার বিষয়টি স্বীকার করছে।’