Joy Jugantor | online newspaper

সৌদি-আমিরাত-কাতারের তেল স্থাপনায় হামলার হুমকি ইরানের,

বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৬, ১৮ মার্চ ২০২৬

বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ

সৌদি-আমিরাত-কাতারের তেল স্থাপনায় হামলার হুমকি ইরানের, বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের কয়েকটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। বুধবার (১৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকায় অবস্থানরতদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর রয়টার্সেররইরানের সতর্কবার্তায় সৌদি আরবের সামরেফ রিফাইনারি ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ফিল্ড এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান রিফাইনারিকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, এই কেন্দ্রগুলো এখন সরাসরি ও বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এগুলোতে হামলা চালানো হবে। তাই নাগরিক, বাসিন্দা ও কর্মরত সবাইকে বিলম্ব না করে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।ইরানের এই সতর্কতা আসে দেশটির দক্ষিণ পার্স ও আসালুয়েহ অঞ্চলের তেল স্থাপনায় হামলার পরপরই। এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, এসব হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছে।