Joy Jugantor | online newspaper

যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি দিলে কঠোর পদক্ষেপ নেবে ইরান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:০৭, ২০ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি দিলে কঠোর পদক্ষেপ নেবে ইরান

যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি দিলে কঠোর পদক্ষেপ নেবে ইরান

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাজ্য যদি যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়, তবে তেহরান এটিকে সরাসরি ‘আগ্রাসনে অংশগ্রহণ’ হিসেবে বিবেচনা করবে।শুক্রবার (২০ মার্চ) সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে লন্ডনের অবস্থানকে ‘নেতিবাচক ও পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করেন এবং সতর্ক করেন, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া হলে তা ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

এর জবাবে ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, যুক্তরাজ্য কেবলমাত্র ‘নির্দিষ্ট, প্রতিরক্ষামূলক ও সীমিত উদ্দেশ্যে’ যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে ইরানের হামলার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থান শুরু থেকেই স্পষ্ট—আমরা প্রথম হামলায় অংশ নিইনি এবং বৃহত্তর যুদ্ধেও জড়াচ্ছি না।’প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুরুতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি ওই ধরনের হামলাকে অবৈধ বলে মনে করেছিলেন। তবে পরবর্তীতে, মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সামরিক সম্পদ ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হলে তিনি প্রতিরক্ষামূলক পদক্ষেপে যুক্ত হন।