ভেনেজুয়েলার রাস্তায় মাদুরোর মুক্তির দাবিতে বিক্ষোভ
চলতি বছরের শুরুতে গত ৩ জানুয়ারি আকস্মিক সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে সস্ত্রীক আটন হন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদুরোর আটক হওয়ার এক মাস পূর্তিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মাদুরোর সমর্থকরা রাজপথে নেমে আসে। এ সময় মাদুরোর পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর ছিল বিক্ষোভকারীরা। সেইসঙ্গে তারা মার্কিন অভিযানের নিন্দা জানিয়েছে।
মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটক হওয়ার এক মাস অতিবাহিত হয়েছে। এই এক মাসে জল গড়িয়েছে অনেক দূর। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজ ক্ষমতাসীন হয়েছে।এরপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠিন সমীকরণে রয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। একদিকে ওয়াশিংটনের সমর্থন ধরে রাখা, অন্যদিকে সরকারে থাকা মাদুরোপন্থী নেতা ও সাধারণ মানুষের সমর্থন বজায় রাখার চাপ সামলাতে হচ্ছে তাকে।ইতোমধ্যেই দেশটি থেকে ৫০০ মিলিয়ন ডলারের তেল কিনেছে মার্কিন প্রশাসন। আর নিউইয়র্কে শুরু হয়েছে মাদুরোর বিচার।
