Joy Jugantor | online newspaper

আদমদীঘিতে ২৫ দিনের মাথায় একইস্থান থেকে আরেকটি গলিত লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:১২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আদমদীঘিতে ২৫ দিনের মাথায় একইস্থান থেকে আরেকটি গলিত লাশ উদ্ধার

আদমদীঘিতে ২৫ দিনের মাথায় একইস্থান থেকে আরেকটি গলিত লাশ উদ্ধার

মাত্র ২৫ দিনের মাথায় প্রায় ১৫০ গজের মধ্যেই বগুড়ার আদমদীঘিতে সড়কের পাশের ডোবাথেকে অরেকটি আজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে৫টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। খবরপেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে এখন পর্যন্ত নিহত দুইলাশেরই পরিচয় মিলেনি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকেআদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে নওগাঁ-নাটোর বাইপাসসড়কে পশ্চিমপাশের ডোবা থেকে অজ্ঞাত একটি গলিত মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত১০ জানুয়ারী এই ঘটনাস্থল থেকে মাত্র ১৫০-২০০ গজ দক্ষিন পাশের্^ জনৈক লছিরেরবাগান এলাকায় ২৮ বছর বয়সী আরেক আজ্ঞাত যুবকের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেপুলিশ। এনিয়ে পাশাপশি দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানিয়দের মাঝে আতঙ্কবিরাজ করছে।স্থানিয়দের ধারনা, অন্য কোথাও হত্যা করে দুইটি লাশ এখানে এনে ফেলে রাখা হতে পারে।দ্রুত পরিচয় শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা প্রয়োজন।

আদমদীঘি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে গলিত লাশটিউদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কোনো মাংশ না থাকায় এটি ছেলে নাকি মেয়ে তা শনাক্তকরা সম্ভব হয়নি। লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজহাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগের লাশের সাথে এই লাশের কোনো ঘটনাআছে কিনা তাও তদন্ত করা হবে।