Joy Jugantor | online newspaper

আত্রাইয়ে ছিনতাই ও প্রতারণার অভিযোগে দুইজন কারাগারে

তপন কুমার সরকার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

প্রকাশিত: ২১:৩২, ১২ অক্টোবর ২০২৬

আত্রাইয়ে ছিনতাই ও প্রতারণার অভিযোগে দুইজন কারাগারে

আত্রাইয়ে ছিনতাই ও প্রতারণার অভিযোগে দুইজন কারাগারে

নওগাঁর আত্রাইয়ে ছিনতাই ও প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিপ্রবোয়ালিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, উপজেলার পাঁচুপুর ইউনিয়নের বিপ্রবোয়ালিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে রুহুল আমিন (২৪) এবং একই গ্রামের গণেশ চন্দ্র সাহার ছেলে সুশান্ত সাহা (২৫)।স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এলাকায় ছিনতাই ও প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

এ পরিস্থিতিতে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ অভিযান চালায়।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা উন্নয়নে পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানার এসআই রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিপ্রবোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন ও সুশান্ত সাহাকে আটক করে।তিনি আরও জানান, তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার (১২ অক্টোবর) নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।