সারিয়াকান্দিতে সিলগালাকৃত কােচিং সেন্টার খুলে দেওয়ার দাবীতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মানববন্ধন
বগুড়ার সারিয়াকান্দি ফুলবাড়ি অবস্থিত সিলগালাকৃত দা নিউ কনটেস্ট মাল্টিমিডিয়া স্কুল এন্ড কোচিং সেন্টার খুলে দেওয়ার দাবীতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ-কর্মসূচি পালন করেন দা নিউ কনটেস্ট মাল্টিমিডিয়া স্কুল এন্ড কোচিং সেন্টার সেন্টারে পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।এসময় অভিভাবকরা কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং ভালো ফলাফলের স্বার্থে উপজেলা প্রশাসনের কাছে প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার দাবি জানান। উল্লেখ্য,গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দা নিউ কনটেস্ট মাল্টিমিডিয়া স্কুল এন্ড কোচিং সেন্টারের শিক্ষার্থীদের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভের মুখে উপজেলা প্রশাসন ওই কোচিং সেন্টারটি সিলগালা করে দেন।
