Joy Jugantor | online newspaper

বগুড়ায় আব্দুল্লাহ মটরস কার-মাইক্রো রিপিয়ারিং ওয়ার্কশপের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ১ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় আব্দুল্লাহ মটরস কার-মাইক্রো রিপিয়ারিং ওয়ার্কশপের উদ্বোধন

বগুড়ায় আব্দুল্লাহ মটরস কার-মাইক্রো রিপিয়ারিং ওয়ার্কশপের উদ্বোধন

বগুড়ায় আধুনিক সেবা দেওয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ‘আব্দুল্লাহ মটরস কার-মাইক্রো রিপিয়ারিং ওয়ার্কশপ’। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বেতগাড়ী ২য় বাইপাস সড়ক সংলগ্ন এপি মার্কেটে দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গাড়ির মালিক, মেকানিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মতিয়ার রহমান মিন্টু, প্রামানিক রেন্ট-এ-কারের স্বত্বাধিকারী মোঃ ওহিদুল প্রাং, প্রামানিক রেফ্রিজারেশন ওয়ার্কশপের স্বত্বাধিকারী মোঃ আবু সাঈদ প্রামানিক, আব্দুল্লাহ মটরসের স্বত্বাধিকারী মোঃ আল ইমরান, ডায়নামা মিস্ত্রি আশিকুর রহমান, আমিনুর, মাজনুর গদি ঘরের স্বত্বাধিকারী মোঃ মাজনুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া পরিচালনা করেন বেতগাড়ি মদিনা মসজিদের ইমাম মোঃ ইমদাদুল হক। নতুন এ ওয়ার্কশপে কার ও মাইক্রোবাসের বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি নির্ণয় ও মেরামত, নিয়মিত সার্ভিসিংসহ প্রয়োজনীয় রিপিয়ারিং সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষ কারিগরদের মাধ্যমে মানসম্মত ও নির্ভরযোগ্য সেবা দেওয়ার পাশাপাশি গ্রাহকদের সময় ও খরচের বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।আব্দুল্লাহ মটরসের স্বত্বাধিকারী মোঃ আল ইমরান বলেন, “বগুড়ায় কার ও মাইক্রোবাসের সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে এসব যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মানসম্মত মেরামত সেবার চাহিদাও বেড়েছে। গ্রাহকদের কথা বিবেচনা করেই আমরা এই ওয়ার্কশপ চালু করেছি। দক্ষ কারিগর ও আধুনিক সরঞ্জামের মাধ্যমে দ্রুত এবং ভালো মানের সেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।তিনি আরও বলেন, গ্রাহকদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে দীর্ঘমেয়াদে আস্থার একটি প্রতিষ্ঠান হিসেবে আব্দুল্লাহ মটরসকে গড়ে তুলতে চাই। গাড়ির সমস্যা নিয়ে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টিও আমরা গুরুত্ব দিয়ে দেখব।