Joy Jugantor | online newspaper

রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস,জরিমনা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৯, ২২ এপ্রিল ২০২৬

রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস,জরিমনা

রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস,জরিমনা

নওগাঁর রাণীনগরে বাসায় গড়ে তোলা অবৈধ নকল জুসের কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় অর্ধ লাখ টাকার মালামাল জব্দ করে ধংস ও ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হরিশপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।নাবিলা ইয়াসমিন জানান,দীর্ঘ দিন ধরে হরিশপুর গ্রামের ময়েন উদ্দীনের স্ত্রী লায়লা খাতুন (৪০) নিজ বাসায় অনুমোদন ছাড়াই জুসের নকল কারখানা গড়ে তুলে ক্ষতিকর কাপড়ের রং,স্যাকারিন ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে জুস,চাটনি ও ললিপপসহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য ˆতরি করেন।

এর পর চোখ ধঁধানোা মোড়ক ব্যবহার ও প্যাকেটজাত করে ব্যবসা করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় অর্ধ লাখ টাকার নকল জুসসহ বিভিন্ন পন্য ও জুস ˆতরির উপকরণ হিসেবে স্যাকারিন,কাপড়ে ব্যবহৃত রং ও ক্ষতিকর কেমিক্যাল জব্দ করে সেখানেই ধংস করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষন আইনে কারখানার মালিক লায়না খাতুনকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।