Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

সাজাহাপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৩, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৩৯, ১ সেপ্টেম্বর ২০২৬

শাজাহানপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

শাজাহানপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাঝিড়া দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে মাঝিড়া বন্দরে গিয়ে শেষ হয়।র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। এতে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহেন সানি, যুগ্ম সম্পাদক আব্দুল হাই রনি, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক।

 আতাহার আলী কাইয়ুম, মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, উপজেলা মহিলা দলের সভানেত্রী কহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।এর আগে সকাল ৮টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।