Joy Jugantor | online newspaper

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

গাবতলীতে পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১২, ১ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাবতলীতে পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু।

পৌর বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান মতির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান কামাল, বিএনপি নেতা আব্দুল হালিম, ইউসুফ আলী সাকিল, পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল হক শিলু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সাব্বির হোসেন, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা দৌলতজামান দৌলত এবং ছাত্রদল নেতা আব্দুল গণি।এ সময় বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।