Joy Jugantor | online newspaper

ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ১ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁর ধামইরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কেক কাটার পর সাবেক এমপি সামসুজ্জোহা খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের ডাকবাংলোয় গিয়ে শেষ হয়।পরে জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম নায়েক আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ হানজালার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তারিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, কৃষকদলের সভাপতি তারিকুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি ইব্রাহিম হোসেন এবং জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম।এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি কিডনি রোগে আক্রান্ত উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান (ডাবল টাইটেল)।