শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মীর মুগ্ধ চত্বরে গিয়ে শেষ হয়। পরে পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত।
তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, কৃষকদলের সহ-সভাপতি আফছার ও জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম।
সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহাদী হাসান তমাল, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আল রাহী, সাধারণ সম্পাদক মীর মুনইমুর রহমান মুন, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন ও যুবদল সভাপতি খোরশেদ আলম কাজলসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ।র্যালি ও সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
