Joy Jugantor | online newspaper

ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে: সাদিক কায়েম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:১৩, ২২ এপ্রিল ২০২৬

ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে: সাদিক কায়েম

ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে: সাদিক কায়েম

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমবুধবার (২২ এপ্রিল) চট্টগ্রামের পাঁচলাইশে একটি বেসরকারি হাসপাতালে সিটি কলেজে সংঘর্ষে আহত শিবির নেতা-কর্মীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।সাদিক কায়েম বলেন, সুশীল কথা বলে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে সরকার।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকার নব্বইয়ের পুরোনো কালচার ফিরিয়ে আনার চেষ্টা করলে শিবির তা মোকাবিলা করবে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী ও ১৫ বছর জুলুমের শিকার ছাত্রদল এখন জালিম হয়ে গেছে।সাদিক কায়েম অভিযোগ করেন, সিটি কলেজে ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে হামলা করার পর নীরব ভূমিকা পালন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতার আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।এর আগে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন সাদিক কায়েম। পরে তিনি লালদীঘিতে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। সেখানে দলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন।