শাজাহানপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বগুড়ার শাজাহানপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও র্যালির আয়োজন করা হয়।বিকেলে উপজেলার ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান (শ. ম. র.) উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে আলোচনা সভা ও হাত ধোয়ার অনুশীলন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাহাবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি ও শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হাসান, সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, বিআরডিবি চেয়ারম্যান রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি এ বিষয়ে সর্বস্তরে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।