Joy Jugantor | online newspaper

পারস্য উপসাগর থেকে ২ জাহাজ জব্দ করলো ইরান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:১৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬

পারস্য উপসাগর থেকে ২ জাহাজ জব্দ করলো ইরান

পারস্য উপসাগর থেকে ২ জাহাজ জব্দ করলো ইরান

‘জ্বালানি পাচারের সঙ্গে জড়িত’ পারস্য উপসাগরে ফার্সি দ্বীপ এলাকা থেকে দু’টি জাহাজ জব্দ করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জাহাজ জব্দের কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর ইরান ইন্টারন্যাশনালের।বিবৃতিতে আইআরজিসি’র নৌবাহিনী জানিয়েছে, জাহাজ দু’টি থেকে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৫ জন বিদেশি নাবিককে আটক করা হয়েছে, যাদের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাহাজ দু’টি পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের আশপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল।আইআরজিসি জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল। নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করা হয় এবং পরে সেগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে আইআরজিসি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।