গাবতলীতে ‘তোমাদের জন্য’ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ
‘একটি উদ্যোগে, একটু চেষ্টা, এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার গাবতলীতে আর্থসামাজিক ও সেবামূলক সংস্থা ‘তোমাদের জন্য’-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।আজ বুধবার (১১ নভেম্বর) সংস্থার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।
সংস্থার সভাপতি ফরিদ আহম্মেদ মুনের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক প্রভাষক হামিদুল হক শিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, সংস্থার পরিচালক আব্দুল আলীম শাওন ও আব্দুস সোবাহান সোহাগ, সহকারী পরিচালক আকতার ফরিদ জামান, সমন্বয়কারী তামান্না শিরিন রিপা, অফিস কর্মকর্তা মন্তেজার রহমান, ফিন্যান্স অফিসার সাজেদুর রহমান এবং স্বপ্নছোঁয়া একাডেমি স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান উজ্জ্বল। এ সময় পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আ. গনিসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
