Joy Jugantor | online newspaper

শেরপুরে মাদক বিরোধী অভিযানে আটক ৩

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ১১ নভেম্বর ২০২৬

শেরপুরে মাদক বিরোধী অভিযানে আটক ৩

শেরপুরে মাদক বিরোধী অভিযানে আটক ৩

বগুড়ার শেরপুরে ১০ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর পেচুল গ্রামের মো. মন্টু মিয়ার ছেলে মো. মোস্তাফি (১৯), মনিরুজ্জামানের ছেলে মো. আবু হোসেন (২০) এবং মো. আনছার আলীর ছেলে মো. হাসান আলী (২৭)। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার টুনিপাড়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শেরপুর থানাধীন টুনিপাড়া বাজার এলাকার মেসার্স জামিল উদ্দিন ট্রেডার্সের সামনের পাকা রাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় এসআই (নিঃ) মো. কামরুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। পরে তাঁদের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।