বগুড়ায় ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে সব শিক্ষার্থী ফেল
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।শনিবার (৩১ অক্টোবর) রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো, বগুড়ার গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ, একই উপজেলার বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ, কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ এবং একই উপজেলার আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ।বোর্ডের তথ্য অনুযায়ী, তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে এ বছর ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
তাদের মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেনি। বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় তিনজন। তিনজনই অকৃতকার্য হয়েছে।এ ছাড়া ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ থেকে দুজন এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। উভয় প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই ফেল করেছে।অন্যদিকে, কাহালু উপজেলার আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ওই শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি।
