বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে তৃতীয় ডে ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন বগুড়া সদর উপজেলা শাখার উদ্দ্যেগে উপজেলা তৃতীয় স্থানীয় ডে ক্যাম্প- ২০২৬ অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হয়। শনিবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এই ক্যাম্প বগুড়া মহানগরের চারমাথা গোদারপাড়া এলাকায় অবস্থিত ছয়পুকুরিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন বগুড়া জেলার কমিশনার নিলুফা ইয়াসমিন।
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার স্থানীয় কমিশনার আইনুন নাহার এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াজেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নজমুল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ছয়পুকুরিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফিরোজা বেগম, বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন জেলা শাখার সম্পাদিকা জেসমিন নাহার, সদর উপজেলা শাখার সম্পাদিকা রাবেয়া খাতুন, কোষাধ্যক্ষ সারমিন সরকার, সদস্য দীপা ফারজানা, নাজমুন নাহার, সহকারী শিক্ষিকা শফিকা আক্তারসহ বিভিন্ন স্কুল থেকে আগত গার্লস গাইডসের ৩৫০ জন সদস্যবৃন্দ।
