মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ
নওগাঁর মান্দা উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা মোঃ আবুল কালাম আজাদ। তিনি মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী ইশতেহার সংবলিত হ্যান্ডবিল বিতরণ ও গণসংযোগ করেন তিনি। এর আগে গত শুক্রবারও তিনি অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভালাইন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইউনুছ আলী,সাধারণ সম্পাদক রওশন আলম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক,প্রচার সম্পাদক সালেহ আহম্মেদ,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও আতাউর রহমান,৪নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইউনুছ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রার্থীর বিতরণকৃত নির্বাচনী হ্যান্ডবিলের মাধ্যমে জানা যায়, ইউনিয়নে সুশাসন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা, টেকসই উন্নয়ন, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে তিনি মাঠে নেমেছেন। একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক, পরিচ্ছন্ন ও আদর্শ ইউনিয়ন গড়ার লক্ষ্য নিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি এলাকাববাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।প্রচারণায় তার হ্যান্ডবিলে বিশেষভাবে তুলে ধরা হয়েছে,“ভেদাভেদ নয়, ঐক্য ও সম্প্রীতি-ই হোক মূল শক্তি।” “হিন্দু মুসলিম ভাই ভাই, ঐক্যবদ্ধ ইউনিয়ন চাই।”“আপনাদের দোয়া ও সমর্থন-ই আমার আগামী দিনের পথ চলার শক্তি”—এমন প্রত্যাশা ব্যক্ত করে ২নং ভালাইন ইউনিয়ন সর্বস্তরের জনসাধারণের প্রচারণায় এলাকার নির্বাচনী আমেজ ক্রমেই চাঙ্গা হয়ে উঠছে।