Joy Jugantor | online newspaper

সান্তাহার-নওগাঁ সড়কে দুর্ঘটনার শঙ্কা নিয়ে দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণ কালভার্ট, পরিদর্শনে সাবেক মেয়র

সান্তাহার-নওগাঁ সড়কে দুর্ঘটনার শঙ্কা নিয়ে দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণ কালভ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:১২, ৩১ অক্টোবর ২০২৬

সান্তাহার-নওগাঁ সড়কে দুর্ঘটনার শঙ্কা নিয়ে দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণ কালভ

সান্তাহার-নওগাঁ সড়কে দুর্ঘটনার শঙ্কা নিয়ে দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণ কালভার্ট, পরিদর্শনে সাবেক মেয়র

বগুড়ার সান্তাহার-নওগাঁ সড়কের ঘোড়াঘাট এলাকায় ব্রিটিশ আমলে নির্মিত একটি কালভার্ট বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।আজ শনিবার দুপুরে ঝুঁকিপূর্ণ কালভার্টটি পরিদর্শন করেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ প্রমুখ। 

স্থানীয়দের অভিযোগ, কালভার্টটি বগুড়া নাকি নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের অধীনে, তা নিয়ে দুই বিভাগের মধ্যে দায়িত্বগত জটিলতা থাকায় সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে না।এ অবস্থায় কালভার্টটি দ্রুত নতুন করে নির্মাণের বিষয়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সঙ্গে আলোচনা করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তিনি এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।ঝুঁকিপূর্ণ কালভার্টটি পরিদর্শনকালে তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, মেয়রের দায়িত্বে থাকাকালেও দুই জেলার সড়ক ও জনপথ বিভাগের দায়িত্ব নিয়ে জটিলতার কারণে কালভার্টটি নির্মাণ করা সম্ভব হয়নি। দুর্ঘটনা ঘটার আগেই এটি পুনর্নির্মাণে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।