ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৮নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বগুড়ার সদর উপজেলা বিএনপি উদ্যোগে গোকুল ইউনিয়ন বিএনপির আয়োজনে ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ফেরদৌস আলম পিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উদ্বোধক ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক নাজমা আকতার।
আমন্ত্রিত অতিথি ছিলেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি, নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি, গোকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকামল হোসেন সজল, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, সাধারণ সম্পাদক নিগার সুলতানা, মহিলা দলেরনেত্রী হালিমাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক আসাদুল হক টুকু।খেলায় ৮নং ওয়ার্ড টাইব্রেকারে ৪- ৩ গোলে ৭নং ওয়ার্ডকে পরাজিত করে জয় লাভ করেছে।খেলা শেষে বিজয়ী ৮নং ওয়ার্ড দলের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।আয়োজকরা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
