বগুড়ায় ইসলামিক এডুকেশান সোসাইটির বৃত্তি পরীক্ষা
শনিবার বগুড়া মহানগরীর বাদুরতলা আদর্শ স্কুল কেন্দ্রে ইসলামিক এডুকেশান সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন আদর্শ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইসলামিক এডুকেশান সোসাইটির উপদেষ্টা অধ্যাপক আ স ম আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম বেগ, স্কুল অফ দ্যা হলি কুরআনের অধ্যক্ষ মাওলানা মোস্তফা মাদানী, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হল সুপার ও আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারী অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, মাদরাসা শিক্ষক পরিষদের নেতা মোখলেছুর রহমান মুকুল, মুনছুর রহমান প্রমুখ। এবারের বৃত্তি পরীক্ষায় ৫ শতাধিক শিক্ষার্ধী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
