Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু, গুরুতর আহত স্বামী

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৫, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৪৬, ৩১ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু, গুরুতর আহত স্বামী

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু, গুরুতর আহত স্বামী

বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় জয়ারানী (৩০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী বাবলা দাস (৩১) গুরুতর আহত হয়েছেন। তিনি শিবগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেড পিএলসির জ্যেষ্ঠ কর্মকর্তা। নিহত ও আহত দুজনই বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের বাসিন্দা।শুক্রবার (৩০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহীর গোদাগাড়ী থানার প্রেমতলী খেতুর ধাম নামের হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান দর্শন শেষে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

পথে তিশিগাড়ী এলাকায় পৌঁছালে আঞ্চলিক মহাসড়কের বর্ধিতাংশের বিটের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জয়ারানীর মৃত্যু হয়।পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বাবলা দাসকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান স্কুল শিক্ষিকা জয়ারানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।