Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ১২ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

দুপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (১২ অক্টোবর) দুপুরে পৌরসভার ডিমশহর মহল্লায় এ কার্যক্রমের সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান, তথ্য সংগ্রহ কার্যক্রমের সুপারভাইজার, তথ্য সংগ্রহকারীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে দুপচাঁচিয়া উপজেলায় এ কর্মসূচির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।তিনি জানান, তথ্য সংগ্রহের মাধ্যমে পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য যাচাই করে কর্মসূচি বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।