Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটনকে বিদায় সংবর্ধনা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ১২ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটনকে বিদায় সংবর্ধনা

দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটনকে বিদায় সংবর্ধনা

বগুড়ার দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটনের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহিদুল ইসলাম মিঠু। সহকারী শিক্ষক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। বিদায়ী অতিথির বক্তব্য দেন আনিছুল ইসলাম লিটন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন নবী, উপজেলা শিক্ষা মানোন্নয়ন ফোরামের সদস্য আজিজুল হক, দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ মণ্টু, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সুদেব কুণ্ডু, শিক্ষার্থী আজিজুল হক ও দেওয়ান হিবা তাসনিয়াসহ অনেকে।

বক্তারা বলেন, আনিছুল ইসলাম লিটন দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে কাজ করেছেন। তাঁর অবদান বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।বিদায়ী বক্তব্যে আনিছুল ইসলাম লিটন তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদ্যালয়ের সমৃদ্ধি ও শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, স্কাউট দল, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।