Joy Jugantor | online newspaper

বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সাথে

সৌজন্য সাক্ষাত করেন এসপিজিআরসি জেলা শাখার নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৪, ১১ অক্টোবর ২০২৬

সৌজন্য সাক্ষাত করেন এসপিজিআরসি জেলা শাখার নেতৃবৃন্দ

বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সাথে সৌজন্য সাক্ষাত করেন এসপিজিআরসি জেলা শাখার নেতৃবৃন্দ

 

বগুড়া মহানগরের কলোনী এলাকায় বসবাসরত মহাজের জনগোষ্ঠীর পূর্ণবাসন কমিটি স্ট্র্যান্ডেড পিপলস জেনারেলে রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) জেলা শাখার নেতৃবৃন্দ সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। রবিবার (১১ অক্টোবর) দুপুরে সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল কাইয়্যুম ও সাধারণ সম্পাদক আবুল কালাম এ ফুল দিয়ে এ সৌজন্য সাক্ষাত করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ আজগর আলী, আইনুল, শওকত, শাহাজাহান, মোছাঃ সুলতানা বেগম মোঃ বাসো প্রমুখ। সৌজন্য সাক্ষাতকালে বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন সবাইকে ধন্যবাদ দেন এবং কলোনী এলাকায় বসবাসরত ক্যাম্ববাসিদের বিভিন্ন সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন।