Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বেলালের মায়ের মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ১১ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বেলালের মায়ের মৃত্যু

দুপচাঁচিয়ার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বেলালের মায়ের মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের দুপচাঁচিয়া উপজেলা শাখার সহসভাপতি ও দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেনের মা সফুরা বেগম (১০০) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে দুপচাঁচিয়া পৌরসভার পাইকপাড়া মহল্লায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ওই মহল্লার মৃত ছিমুদ্দিন প্রামাণিকের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজ রোববার (১১ অক্টোবর) চার ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে জোহরের নামাজের পর মায়ের জানাজায় ইমামতি করেন বেলাল হোসেন। জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর তাঁকে পুনরায় কারাগারে নেওয়া হয়।উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা, হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বেলাল হোসেন।