ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বৃক্ষ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষ (ইছামতি)-তে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী।এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে গাছের চারা ও শিক্ষার্থীদের খেলাধুলার জন্য প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও ক্রীড়া কার্যক্রম বাড়লে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
