কাহালুতে এমপি মোশারফ হোসেনকে মৎস্য হ্যাচারি মালিক সমিতির শুভেচ্ছা
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছে কাহালু উপজেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতি।বৃহস্পতিবার বিকেলে কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের লোহাজাল দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়।উপজেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট মৎস্য চাষি আলহাজ্ব মো. শফিকুল ইসলাম সমিতির পক্ষ থেকে এমপি মোশারফ হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন।এ সময় সমিতির ধর্মীয় সম্পাদক মো. মিন্টু শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।