কাহালুর লোহাজাল দাখিল মাদরাসার একাডেমিক ভবনের উদ্বোধন
বগুড়ার কাহালু উপজেলার লোহাজাল দাখিল মাদরাসার চারতলা ভিতে ১ তলা নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে মাদরাসার আয়োজনে এ নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া -৪ কাহালু - নন্দীগ্রাম এলাকার জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট মৎস্য চাষি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ,পৌর বিএনপির সভাপতি আনিসার রহমান আনিস, সাধারণ সম্পদাক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দীন, মাদরাসার সভাপতি মোঃ মাহবুর রহমান, সুপার মোঃ আবু হাসান সহ উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।