Joy Jugantor | online newspaper

নন্দীগ্রামে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার 

নন্দীগ্রাম (বগুড়) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ২২ সেপ্টেম্বর ২০২৬

নন্দীগ্রামে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার 

নন্দীগ্রামে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজ বাড়ি থেকে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহে গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ডেরাহার মহল্লায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ফারুক হোসেন (৪০) ডেরাহার মহল্লার ফরিদ উদ্দিনের ছেলে।পরিবার জানিয়েছে, সোমবার সন্ধ্যার দিকে গরু ব্যবসায়ী নিজের শয়নকক্ষে ছিলেন।

গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে চিৎকার দেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে ঘটনার নেপথ্যের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। পারিবারিক কলহে আত্মহত্যা করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, গ্যাস ট্যাবলেট সেবনের পর তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।