Joy Jugantor | online newspaper

গোলাবাড়ী বণিক সমিতির কমিটির অভিষেক ও মাদকবিরোধী সমাবেশ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ২২ সেপ্টেম্বর ২০২৬

গোলাবাড়ী বণিক সমিতির কমিটির অভিষেক ও মাদকবিরোধী সমাবেশ

গোলাবাড়ী বণিক সমিতির কমিটির অভিষেক ও মাদকবিরোধী সমাবেশ

বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী বাজারে ‘গোলাবাড়ী বণিক সমিতি’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার আহ্বান জানান।এ সময় তিনি গোলাবাড়ী বাজারে সোলার লাইট স্থাপন, ড্রেনেজ ব্যবস্থা ও ল্যাট্রিন নির্মাণের প্রতিশ্রুতি দেন।

গোলাবাড়ী বণিক সমিতির সভাপতি লুৎফর রহমান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মডেল থানার ওসি রাকিব হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মোমিন, মহিষাবান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহেল বাকী, সাধারণ সম্পাদক এম আর ইসলাম রিপন এবং মহিষাবান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল।এ ছাড়া বক্তব্য দেন যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, মহিষাবান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, নবগঠিত কমিটির আবু তালেব শাহীন ও কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদসহ অনেকে।অনুষ্ঠানে গোলাবাড়ী বণিক সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।