বগুড়া ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের নবনির্মিত কার্যালয় উদ্বোধন
বগুড়া ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-রাজঃ ২৬২৩) নবনির্মিত অফিস কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বগুড়া শহরের চাষী বাজার, চেলোপাড়ায় ইউনিয়নের নবনির্মিত কার্যালয় সংলগ্ন ‘পাশে চাষী বাজার পার্কে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ডেকোরেটর মালিক সমিতির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান শিমুল। বগুড়া ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. এনামুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুনছুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লিটন শেখ বাঘা, বগুড়া জেলা ডেকোরেটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সনি, সাবেক সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন, বগুড়া সদর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মো. আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহম্মেদ।
এছাড়া বগুড়া জেলা জাতীয়তাবাদী বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বগুড়া ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জাকির হোসেন বিজয় ও সাংগঠনিক সম্পাদক সুমন খন্দকারসহ ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন উপজেলা শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও অনুষ্ঠানে অংশ নেন।আলোচনা সভায় বক্তারা ডেকোরেটর শ্রমিকদের বিভিন্ন সমস্যা, শ্রমিকদের অধিকার ও কল্যাণ, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং মালিক-শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা বলেন, নবনির্মিত কার্যালয়টি ডেকোরেটর শ্রমিকদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সংগঠনের ঐক্য ও কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
