Joy Jugantor | online newspaper

বগুড়ার সোনাতলায় অটোচালকের লাশ উদ্ধার

সোনাতলা(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার সোনাতলায় অটোচালকের লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলায় অটোচালকের লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে আব্দুর রহমান (১৫) নামে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবা থেকে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।আব্দুর রহমান গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আ তবে তাঁর অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোরটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।ব্দুর রহমান। এরপর সে আর বাড়িতে ফেরেনি।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।বুধবার সকালে লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবার পানিতে কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তার অটোরিকশাটিও পাওয়া যায়নি। অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং অটোরিকশাটি উদ্ধারে পুলিশ কাজ করছে।