Joy Jugantor | online newspaper

সারিয়াকান্দিতে দৈনিক দিনকাল পত্রিকার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৩, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:২৫, ১ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে দৈনিক দিনকাল পত্রিকার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সারিয়াকান্দিতে দৈনিক দিনকাল পত্রিকার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বগুড়ার সারিয়াকান্দিতে নানা আয়োজনে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে  সারিয়াকান্দি মডেল প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কর্তনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দৈনিক দিনকাল পত্রিকার সারিয়াকান্দি প্রতিনিধি জাফরুল সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা,সারিয়াকান্দি  উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান ,সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির সাবেক সভাপতি মাছুদুর রহমান হিরু মন্ডল। মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার প্রতিনিধি এসআই আব্দুর রশিদ  ।

,আমরা জুলাই যোদ্ধা বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও সারিয়াকান্দি উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু, সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান,কুতুবপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ দুলাল সরকার, চাঁদের আলো গ্রুপের নির্বাহী পরিচালক ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মহিদুল হাসান, সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আখতারুজ্জামান, সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাহাদাত জামান ।

 সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম,ইমরান হোসাইন রুবেল,সাংবাদিক সুমন কুমার সাহা,এম তাজুল ইসলাম,জুয়েল রহমান,সামিউল ইসলাম সনি,ফরহাদ হোসেন,শাহিন আলম,জাহিদ, প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক দিনকাল দীর্ঘ ৪০ বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জনগণের কথা বলে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পত্রিকাটির ভূমিকা অপরিসীম। আগামীতেও পত্রিকাটি স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। পরে দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদকমন্ডলী ও পাঠকদের সুস্বাস্থ্য এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।