Joy Jugantor | online newspaper

গাবতলীতে বিএনপির উদ্যোগে সভা, র‌্যালি ও শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৫, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:১৬, ১ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে বিএনপির উদ্যোগে সভা, র‌্যালি ও শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ

গাবতলীতে বিএনপির উদ্যোগে সভা, র‌্যালি ও শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত কর্মসূচির শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বৃক্ষ বিতরণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন।উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, মফিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুর মোর্শেদ, ফিরোজ মণ্ডল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, শাহাদত হোসেন খান সাগর, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, আব্দুল গফুর টুকু, সাজেদুর রহমান সুজন, লেমন, প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, মাহবুবত আলী।

 মতী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, উপজেলা তাঁতীদলের সভাপতি রাশেদুর রহমান রাঙ্গা, উপজেলা জাসাসের সভাপতি আফজুর রহমান লিটন, উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি আবু বকর, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি টিটুল, সেক্রেটারি রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তা, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূট্টো, কলেজ ছাত্রদলের সভাপতি মিলন, সেক্রেটারি রায়হান রাজ, পৌর মহিলা দলের সভাপতি সুরভী ও উপজেলা মহিলা দলের সেক্রেটারি রুমাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গাবতলী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।