Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০২, ১ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুপচাঁচিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।এ উপলক্ষে একটি আলোচনা সভা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন ও যুবদল নেতা আশরাফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান মিলু। সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম সেজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইম কবিরাজ।

 উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, মহিলা দলের নেত্রী আসফিয়া হায়াত সিলভা, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মদ তালুকদার রুবেল, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।