ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বগুড়ার ধুনটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধুনট পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ধুনট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে দলীয় বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পৌর এলাকার রাজপথ।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও বগুড়া জেলা বিএনপির সদস্য জনাব আসিফ সিরাজ রব্বানী (সানভি)।ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, রেজানুর ইসলাম রেজা, ধুনট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল, ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট পৌর বিএনপির সহ-সভাপতি মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন।
ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।র্যালি ও আলোচনা সভাকে ঘিরে সকাল থেকেই ধুনট পৌর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন। পরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
